Gallery Images (4)
শতবর্ষের এই মন্দিরটি দেশভাগের সময় অর্থাৎ ১৯৪৭ সালে মন্দিরের অধিকাংশ ধ্বংস করে দেয়া হয়, পরবর্তী মুক্তিযুদ্ধের সময় বাকি অংশ ধ্বংস করা হয়। দীর্ঘ প্রায় ৪৪ বছর পরে ২০১৬ সালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের প্রচেষ্টায় মন্দিরটি পুনঃনির্মাণ করা হয় এবং যথারীতি ধর্মীয় কার্যক্রম চলমান থাকে। মন্দিরের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী কোন জনবল না থাকায় গত ৫ আগস্ট (২০২৪) এর পরে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা মন্দিরটি উপড়ে ফেলে। পরবর্তীতে সেটা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানতে পারে এবং বাংলাদেশ হিন্দু মহাজোট তথা প্রশাসনের সহযোগিতায় মন্দিরটি পূনঃ নির্মাণ করা হয়। প্রশাসনের সহযোগিতা ছাড়া হিন্দু জনশূন্য এলাকায় বাংলাদেশের মত জায়গায় এই ধরনের মন্দির রক্ষা করা খুবই দুষ্কর। এই মন্দিরের নামে এক একরের অধিক সম্পত্তি রয়েছে। কথিত আছে এখানে আরো অনেক সম্পত্তি আছে যা অনুসন্ধান করলে বের করা সম্ভব।
ফুলপুর তারাকান্দা রোডে কাকলি বাজার নামক স্থান হইতে পানিহরি নামক স্থানে এই মন্দিরটি অবস্থিত।
আপনার যদি এই মন্দিরের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কমিটির মোবাইল নম্বর অথবা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন। Temple ID: #786175
Chat Now